মহাকাশে বাংলাদেশের ধনিয়া বীজ- মহাকাশ গবেষণায় বাংলাদেশের প্রবেশ ।
মহাকাশে বাংলাদেশের ধনিয়া বীজ! by - Rohan Paul এবার বাংলাদেশের ধনিয়া বীজ নাসার মাধ্যমে আন্তর্জাতিক স্পেস স্টেশনে জাপানের কিবো (KIBO) মডিউলে ছয় মাস অবস্থান করে ফিরে এসেছে পৃথিবীর বুকে! বুধবার (৮ সেপ্টেম্বর) সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির সেমিনার আয়োজিত হয়েছিল "এশিয়ান হার্বস ইন স্পেস" গবেষণায় বাংলাদেশের অংশগ্রহণ এবং তা নিয়ে বিস্তারিত জানানোর জন্য।এনআইবির( নেশন্যাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি ) মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ বলেন, মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড সহ ১২টি দেশ এই গবেষণার সঙ্গে যুক্ত আছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) এবং জাপানি মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার (JAXA) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিচালিত এশিয়ান হার্বস ইন স্পেস প্রকল্পটিতে বাংলাদেশের অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে এনআইবির গবেষণাগারে এ-সংক্রান্ত গবেষণার সুযোগ নিঃসন্দেহে এনআইবির চলমান গবেষণায় নতুন মাত্রা যোগ করবে। তিনি বলেন, এর মাধ্যমে মহাকাশ গবেষণায় প্রবেশ করলো বাংলাদেশ। জানানো হয়,মহাকাশে পাঠানোর সময় ঠিক একই রকম ধনিয়া বীজের কন্ট্রোল নমু...
